ঢাকাMonday , 13 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দুর্ঘটনা
  9. ধর্ম
  10. নারী ও শিশু
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

admin
July 13, 2026 8:08 pm
Link Copied!

সোমবার রাত সাড়ে ৯টায় কু‌ষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

সোমবার (১৩ জুলাই) জেলা জামায়াতের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) সংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্ব এনামুল হককে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এ বিষয়ে সুজাউদ্দিন জোয়ার্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা রুকন বা কোন দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। কেন্দ্রীয় ক‌মি‌টি সারাদেশের রুকনদের জন‌্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

তিনি আরও জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদ লাভের আগেই তিনি দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারাটি তখন শিথিল ছিল বিধায় সে সময় তার সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি। চাক‌রি ছাড়লে পুনরায় স্বপদে বহাল রাখা হবে। তবে অব্যাহতি পাওয়ায় মনে কোন ক্ষোভ বা কষ্ট নেই বলে জানান  জোয়ার্দার। 

এদিকে সদ‌্য দায়িত্ব পাওয়া জেলার সেক্রেটা‌রি এনামুল হক বলেন, সর্বসম্ম‌তিক্রমে আমাকে জেলার সেক্রেটারি পদে নতুন দা‌য়িত্ব দেওয়া হয়েছে। দল থেকে পাওয়া আমি আমার দায়িত্ব যথাযথ পালন করব। 

See also  চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর চাপ, একদিনে ভর্তি ৩৯

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।