শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারা দেশে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মাজারুল ইসলামকে বিশেষ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে তাঁর নেতৃত্বে উপজেলা প্রশাসনের ধারাবাহিক উদ্যোগ, তদারকি ও সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টার ফলে এ সাফল্য অর্জিত হয়েছে। এ অর্জন শুধু উপজেলা প্রশাসনের নয়, বরং পুরো শিবগঞ্জবাসীর জন্যও গর্বের বিষয়।
জনসেবাকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় উপজেলা নির্বাহী অফিসার মো. মাজারুল ইসলামের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। তাঁর নেতৃত্বে ভবিষ্যতেও শিবগঞ্জে নাগরিক সেবার মান আরও উন্নত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

