মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি।শনিবার (১ আগস্ট) রাত ১টার দিকে ফতেপুর বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩৮ হাজার ৪০০ টাকা। উদ্ধার হওয়া মাদক শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে এবং সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

