ঢাকাThursday , 27 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দুর্ঘটনা
  9. ধর্ম
  10. নারী ও শিশু
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিবগঞ্জে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

admin
August 27, 2026 1:58 pm
Link Copied!

শিবগঞ্জে নিখোঁজ অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের চার দিন পর রুমন আলী (২৩) নামে এক অটোরিকশাচালকের পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২১ আগস্ট অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রুমন। তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রুমনের অটোরিকশা উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে ওয়াসিম অসিম হত্যার কথা স্বীকার করলে তার দেখানো মতে ২৬ আগস্ট পুটিমারী বিলের আখক্ষেত থেকে রুমনের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহটি রুমনের স্ত্রী শনাক্ত করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে এবং তিন আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

See also  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।