ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দুর্ঘটনা
  9. ধর্ম
  10. নারী ও শিশু
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র-গুলিসহ আটক ২

admin
September 25, 2026 6:57 pm
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ রফিকুল ও রুবেল নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেলে জেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক হরেন্দ্রনাথ দেবদাস ও সহকারী উপপরির্দশক রেজাউল করিমসহ একদল পুলিশ মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ রফিকুল ও রুবেলকে আটক করা হয়। এদিকে এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ সুপার।

See also  ম্যাক্স হাসপাতালে শেয়ার থাকায় ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।