চাঁপাইনবাবগঞ্জ জেলা
চাঁপাইনবাবগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় ২৮৫ কেজি পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বুধবার সকালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শিবগঞ্জের সোনামসজিদ তোহাখানা পুকুরে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।এ সময় তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, প্রাকৃতিক প্রজনন নিশ্চিত এবং জলাশয়-খালে দেশীয় মাছের প্রাপ্যতা বাড়াতে সরকার কাজ করছে।কর্মসূচিতে জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়াসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

