ঢাকাTuesday , 21 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দুর্ঘটনা
  9. ধর্ম
  10. নারী ও শিশু
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

admin
July 21, 2026 3:19 pm
Link Copied!

মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার দুস্থ, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে সদর উপজেলার নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশেষ মেডিক্যাল ক্যাম্পে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে প্রায় ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।এই মেডিক্যাল ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত মানুষ এই সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।এ সময় রাজশাহী সেক্টর সদর দপ্তরের মেজর আরুফা মৌসুমী বলেন, সীমান্তবর্তী বন্যাপ্রবণ এলাকার প্রায় ২ হাজার বয়োবৃদ্ধ, নারী, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়েছে। তিনি জানান, বিজিবির মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।মেডিক্যাল ক্যাম্পে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, উপ-অধিনায়ক সাজ্জাদুল ইসলাম, বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের জন্য এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন

See also  মহিলা কলেজে চাকরি করায় জামায়াত নেতাকে অব্যাহতি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।