ঢাকাThursday , 30 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দুর্ঘটনা
  9. ধর্ম
  10. নারী ও শিশু
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে নার্সিং ইন্সষ্টিটিউটে খাদ্য মেলা

admin
July 30, 2026 4:16 pm
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

“স্বাস্থ্য সম্মত খাদ্য আনে শারিরিক প্রফুল্লতা” শ্লোগানে খাদ্য মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ইনস্টিটিউটের হলরুমে এই মেলার আয়োজন করেন।
এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে খাদ্য মেলার শুভ উদ্বোধন করেন।
দিনব্যাপি খাদ্য মেলায় অন্যান্যের মধ্যে জেলা সিভিল সার্জন ডা. এ,কে,এম,শাহাব উদ্দীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব হাসান,অবসরপ্রাপ্ত চক্ষু  বিশেষজ্ঞ ডা. রবিউল আলম, নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ইনচার্জ মমতাজ বেগম, নাজমা খাতুন ও সায়েমা খাতুন সহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে ২য় বর্ষের শিক্ষার্থী আব্দুল আহাদ ও আবু তাহেরের সার্বিক ব্যবস্থাপনায় মেলায় আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাত্র-ছাত্রীদের নিজেদের তৈরি পুষ্টিকর খাদ্য সমূহ পর্যবেক্ষণ ও পরিদর্শন করেন।

See also  চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।