চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ এবং সরকারি দপ্তর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক।
সোমবার (২০ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলার বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষা কার্যক্রমের খোঁজখবর নেন তিনি। এ সময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
পরে তিনি জামবাড়িয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে সেবার মান পর্যবেক্ষণের পাশাপাশি কেন্দ্রের প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
পরিদর্শনের ধারাবাহিকতায় জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ এবং ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন জেলা প্রশাসক। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

