ঢাকাSunday , 19 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. দুর্ঘটনা
  9. ধর্ম
  10. নারী ও শিশু
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি ভুক্তভোগী পরিবার

admin
July 19, 2026 8:18 pm
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ ব্যবসায়ী মাসুদ রানা হত্যা মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের বকুলতলা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী রাবিয়া বেগম এ দাবি জানান।তিনি বলেন, তার স্বামী হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত যেন কোনো প্রকার প্রভাবমুক্তভাবে সম্পন্ন হয় এবং প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।রাবিয়া বেগম অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর থেকে তাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।সংবাদ সম্মেলনে নিহতের মা জোসনারা বেগম, ভাই ফারুক হোসেন ও দেলোয়ার হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত হলে তারা ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন।এ সময় ভুক্তভোগী পরিবার মামলার তদন্তে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

See also  নাচোল থানার এএসআই ফরহাদ হোসেন কর্তৃক ফসলি মাঠ হতে কৃষক বেশে ২ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।