
মোঃ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা
‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যক্রমে সারা দেশে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাজহারুল ইসলামকে বিশেষ সম্মাননা সনদ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান ইউএনও মো. মাজহারুল ইসলামের হাতে এ সম্মাননা সনদ তুলে দেন।
শুদ্ধ ও নির্ভুলভাবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে শিবগঞ্জ উপজেলার এ অর্জনকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ স্বীকৃতি ভবিষ্যতে উপজেলার নাগরিক সেবা আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে